হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী আফরোজা খানম

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনের ১৫১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৬৬ হাজার ১৭৫ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী (জামায়াত জোট) মুফতি মুহাম্মদ সাঈদ নূর রিকশা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৯১৬ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ও বিএনপির নেতা-কর্মীদের সূত্রে এ তথ্য জানা গেছে।

আফরোজা খানম রিতা সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর বড় মেয়ে। বাবার হাত ধরেই তিনি রাজনীতিতে আসেন। ২০০১ সাল থেকে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত।

দীর্ঘদিন ধরে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে আসছেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি দলের নেতা-কর্মীদের নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে এ ফলাফল বেসরকারি। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ফলাফল চূড়ান্ত হবে।

আদালত প্রাঙ্গণ থেকে ব্যবসায়ী অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ

ইয়াবাসহ আটক কারবারিকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে

সড়ক সংস্কারের ১৫ দিনেই ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

বিদ্যুতের খুঁটির তারে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বৈষম্যবিরোধী মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কালকিনিতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় পদ্মা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, মেলেনি পরিচয়

স্ত্রী হত্যার দায়ে মসজিদের ইমাম গ্রেপ্তার

যমুনার গ্রাসে শিবালয়ের বিশাল মাদরাসা