হোম > সারা দেশ > ঢাকা

ডেভিল হান্ট অভিযানে ২ আ.লীগ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

ছবি: আমার দেশ।

ফরিদপুরের সালথায় অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর বিশেষ অভিযানে বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্যা (৬৫) ও ভাওয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউসুফ মাতুব্বর (৭০) কে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত ইউনুছ মোল্যা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে এবং ইউসুফ মোল্যা ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনুছ মোল্যাকে ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সালথা বাজার এলাকা থেকে ইউসুফ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের দুই নেতা ইউনুছ মোল্যা ও ইউসুফ মাতুব্বরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল