হোম > সারা দেশ > ঢাকা

২৪ কেজির সেই কাতল বিক্রি হলো কত টাকায় জানালেন ব্যবসায়ী

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়া ২৪ কেজি ওজনের সেই বিশাল কাতল মাছটি অবশেষে বিক্রি হয়েছে ৬৭ হাজার ২০০ টাকায়। মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে জেলে ইছাহাক হালদার তার সঙ্গীদের নিয়ে দৌলতদিয়া কলাবাগান তালতলা এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোররাতে জালে প্রবল টান অনুভব করলে তারা জাল টেনে তুলে দেখেন, বিশাল একটি কাতল মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে আনু খাঁর আড়তে আনা হলে স্থানীয় উৎসুক জনতা এক নজর দেখতে ভিড় জমায়। পরে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৭০০ টাকা দরে মোট ৬৪ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

চান্দু মোল্লা জানান, তিনি লাভের আশায় মাছটি কিনেছিলেন। প্রতি কেজিতে ১০০ টাকা করে লাভে বিকেলে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছেন।

তিনি আরো বলেন, এমন বড় মাছ পদ্মায় এখন খুব কমই ধরা পড়ে, তাই ঝুঁকি নিয়েই কিনেছিলাম। ভাগ্য ভালো, ভালো দাম পেয়েছি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ ধরায় মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় বর্তমানে পদ্মার বড় মাছগুলো বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে নদীতে কাতল, রুই, বোয়াল ও বাগাড়সহ বড় আকারের মাছ ধরা পড়ছে। তিনি আরো বলেন, যদি স্থায়ীভাবে অভয়াশ্রম গড়ে তোলা যায়, তাহলে ভবিষ্যতে এমন বড় মাছ আরো বেশি ধরা পড়বে।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল