হোম > সারা দেশ > ঢাকা

তারেক রহমানকে ফিরিয়ে এনে বিচার দাবি করা শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় একাধিক মামলার আসামি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে চাওয়া শ্রমিক লীগ নেতা নাজমুল হক ইমুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি।

আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৪ তাকে গ্রেপ্তার করে। সে ওই এলাকার বাবুল হোসেন ওরফে জসিমের ছেলে এবং জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য।

জানা যায়, নাজমুল হক ইমু ছাড়াও তার পরিবার জাতীয় শ্রমিক লীগের সঙ্গে সংশ্লিষ্ট। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর গা ঢাকা দেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৫ আগস্ট এক সভায় তার দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়। বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষোদগার করে বলেন, লন্ডন থেকে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। আশুলিয়ার থানার ওসি আব্দুল হান্নান বলেন, তাকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু