শুক্রবার রাতে মাদারীপুরের শিবচর উপজেলার শিবরায়েরকান্দিতে নিজ ঘর থেকে জমিলা আক্তার (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জমিলা আক্তার শিবচর পৌর এলাকা শিবরায়েরকান্দি গ্রামে সোনা মিয়া মাদবরের মেয়ে। তার স্বামীর নাম মুসা মুন্সি।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, জমিলার লাশ ঝুলন্ত অবস্থায় ঘরের লোকজন উদ্ধার করে। পরে পুলিশের কাছে লাশ হস্তান্তর করেন তারা।
স্বজনরা জানিয়েছে, ঘরের ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছেন জমিলা। পরে স্বজনরা ঘরের দরজা ভেঙে লাশ ঝুলন্ত অবস্থায় নামিয়ে পুলিশকে খবর।
পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। ঘটনার রহস্য উদঘাটনের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।