হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুরে পদ্মায় বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরে পদ্মা নদীতে মহসিন এক্সপ্রেস নামের একটি বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের আব্দুল বারেক সরদারের ছেলে আলামিন সরদার (২২), আরেক জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ঘাটে নোঙর করা একটি বাল্কহেড রশি ছিড়ে মুহূর্তেই আড়াআড়ি ভাবে পানির মধ্যে তলিয়ে যায়। এ সময় দুজন ঘুমন্ত শ্রমিককে কোনোভাবেই বের করা সম্ভব হয়নি। পরে

৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম। কিন্তু শরীয়তপুরে ডুবুরি দল না থাকায় ভোর রাতে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম চালায়।

উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের টিম লিডার লিয়াকত হোসেন বলেন, আমরা রাতে সংবাদ পেয়ে মাদারীপুর থেকে এবং চাঁদপুর থেকে কোস্টগার্ড এসে বুধবার সেহেরির পরপরই উভয় টিমের ডুবুরি দল ডুবে যাওয়া জাহাজ ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে। নদীতে পানির গভীরতা ১২০ ফুটের বেশি হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের উদ্ধারকারী জাহাজ আসার জন্য সংবাদ দেয়া হয়েছে উদ্ধারকারী জাহাজ আসলে উদ্ধার কাজ সহজ হবে।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নরসিংদীতে অভিযানে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

বর্তমান প্রধানমন্ত্রী কথাবার্তায় বাগাড়ম্বরে বিশ্বাস করেন না

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার