হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় আবারো গ্যাস বিস্ফোরণে এক পরিবারের ৪ জন দগ্ধ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৪ ঘণ্টার ব্যবধানে আবারো গ্যাস লিকেজ বিস্ফোরণে এক পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার লাকিবাজার এলাকায় শওকত মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি গ্যাসের বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণে ঘটেছে সেটি তদন্তের পর বলা যাবে।

সরেজমিনে দেখা যায়, তাদের ঘরের আসবাবপত্র ও ফ্রিজ অক্ষত রয়েছে। তবে ঘরের দরজা জানালা বিস্ফোরণে ভেঙে গেছে। স্থানীয়দের ধারণা, ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটতে পারে।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে  আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের ৫৭শতাংশ, তার তিন ছেলের মধ্যে মেহেদির ১৮ শতাংশ দগ্ধ, সাকিবের ১৭ শতাংশ দগ্ধ, রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে। 

এর আগে রোববার কুতুবপুর এলাকায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হন।

জেডএম

ধনবাড়ীতে পিকাপ ভ্যানের চাপায় স্কুল ছাত্রী নিহত

ফতুল্লায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, নারীসহ আহত ৪ ​

ভাঙ্গায় মাদক বিরোধী সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিল চালক, পিকআপ চাপায় স্কুল ছাত্রী নিহত

এসিল্যান্ডের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে: জিয়াউদ্দিন হায়দার

পদ্মায় ৫০ ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চাহিদার অর্ধেকও মিলছে না বিদ্যুৎ, বিপর্যস্ত জনজীবন

হাটবাজার, বালুর মাঠ বাসস্ট্যান্ড সবই পেলেন ক্ষমতাসীনেরা

সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর, লুটপাট