হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবি

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। এতে উপস্থিত ছিলেন একাংশের সমন্বয়করা। তারা জেলার নতুন কমিটি কেন্দ্রীয় সমন্বয়কদের হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যে স্থগিত না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন। লিখিত বক্তব্যে এসব তথ্য নিশ্চিত করেন নতুন কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু।

সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেন, নতুন কমিটিতে যাদের রাখা হয়েছে তাদের শীর্ষভাগই মূলধারার আন্দোলন সংগ্রামে ছিল না। তাদের মূল্যায়ন করা হয়েছে আর ত্যগীদের অবমূল্যায়ন করা হয়েছে। এই পকেট কমিটি আমরা মানি না।

তারা আরো বলেন, টাকা খেয়ে কমিটি করা হয়েছে। এর জন্য ছাত্রলীগের সাথে আঁতাত করে চলেও তারা কমিটিতে ভাইটাল স্থান পেয়েছে। ফলে বাদ পড়েছে অনেক ত্যাগীরা। আন্দোলন সংগ্রামী যারা গায়ের তাজা রক্ত ঝরিয়েছে তাদেরকে আড়াল করে কমিটিতে আমরা থাকতে চাই না।

কেন্দ্রীয় সমন্বয়ক রুদ্র, জেলা কমিটির আহবায়ক ওমর ফারুক ও সদস্য সচিব নাহিদ মনিরকে মানিকগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেন পদত্যাগকারীরা।

এ সময় নতুন কমিটির যুগ্ম সদস্য সচিব নাসিম খান, সংগঠক কাওছার আহমেদ, সদস্য শাকিল হোসেন, কায়সার আহমেদ, রনি আহমেদ, আকরাম হোসেন উপস্থিত ছিলেন। উপস্থিত সমন্বয়কদের দাবি তাদের সাথে প্রায় ২৫০ জন পদত্যাগ করে একাত্মতা জানিয়েছেন।

ইয়াবাসহ আটক কারবারিকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে

সড়ক সংস্কারের ১৫ দিনেই ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

বিদ্যুতের খুঁটির তারে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বৈষম্যবিরোধী মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কালকিনিতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় পদ্মা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, মেলেনি পরিচয়

স্ত্রী হত্যার দায়ে মসজিদের ইমাম গ্রেপ্তার

যমুনার গ্রাসে শিবালয়ের বিশাল মাদরাসা

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম