হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় মেঘনা নদীতে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

নিখোঁজের তিন দিন পর মেঘনা নদীতে নেমে নিখোঁজ ফারুক হোসেন (২০)-এর লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার (৪ এপ্রিল) দুপুর দেড়টায় মেঘনা নদীর ভাটি বলাকী এলাকায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে নৌ-পুলিশে খবর দেয়া হয়।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, আমরা খবর পেয়েছি। সেখানে আমাদের নৌ-পুলিশ যাচ্ছে। তারা ব্যবস্থা নেবে।

বুধবার (২ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে মেঘনা নদীর গজারিয়া অংশের ততৈতলা এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে পানিতে নেমে ফারুক হোসেন নিখোঁজ হয়।

ফারুক হোসেন নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার আতিক হোসেনের ছেলে। নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

নিখোঁজ তরুণের বন্ধু জহিরুল ইসলাম বলেন, ‘বুধবার (২ এপ্রিল) আমরা ২২ জন সেখানে বেড়াতে যাই। দুপুর আড়াইটায় আমরা সেখানে উপস্থিত হই। বিকাল সাড়ে চারটায় ফারুক, আমিসহ ৬ জন গোসল করতে নদীতে নামি। আমরা পাঁচজন গোসল করে উঠে যাওয়ার সময় ফারুক আরো কিছুক্ষণ পানিতে থাকার ইচ্ছা পোষণ করে। পরে ডুব দিয়ে সে দীর্ঘক্ষণ পরও না উঠলে আমাদের সন্দেহ হয়। আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। তার হদিস না পাওয়ায় পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।’

শিশু হোসাইন হত্যাকাণ্ডের রোমহর্ষক রহস্য উন্মোচন

এমপির গাড়িতে হামলা: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আরো ৩

বোয়ালমারীতে ৩ মাসে কুকুরের কামড়ে আহত ৭৪

নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবি

বিয়ে ভেঙে যাওয়ার ক্ষোভ থেকেই ছোট ভাই-বাবাকে হত্যা

শ্রীপুরে বিএনপি নেতাকে পেটাল ছাত্রদল নেতা

ফুলবাড়ীয়ায় কৃষ্ণচূড়ার আগুনরঙা ফুলে সেজেছে প্রকৃতি

ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রের মালামাল লুট

কিশোরগঞ্জে নির্মাণাধীন গেট ভেঙে শ্রমিক নিহত, আহত ৪