হোম > সারা দেশ > ঢাকা

ইজতেমা ময়দানে আরো দুই মুসল্লির মৃত্যু

পাঁচ দিনের জোড় ইজতেমা

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীতে জোড় ইজতেমায় আগত মুসল্লিরা

গাজীপুরে টঙ্গীর ইজতেমা ময়দানে মারা গেছেন আরো দুইজন মুসল্লি। শুরায়ী নেজামের তত্ত্বাবধানে আয়োজিত পাঁচ দিনের জোড় ইজতেমার তৃতীয় দিনে তারা মারা যান। নিহতরা হলেন- সিলেট জেলা সদরের ভার্থখোলা এলাকার আব্দুল জহিরের ছেলে আবুল আসাদ বাদল (৬২)।

তিনি শনিবার রাত সাড়ে ১০টায় ময়দানে অসুস্থ পড়লে সাথীরা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরেকজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কোট্টাপাড়া গ্রামের নাজির উদ্দিনের ছেলে মইন উদ্দিন (১০০)। তিনি রোববার ভোররাতে ময়দানেই ইন্তেকাল করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, শুক্রবার থেকে রোববার সকাল পর্যন্ত ৫ দিনের জোড় ইজতেমায় মোট পাঁচজন মুসল্লি মারা গেছেন।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, জোড় ইজতেমায় আগত ধর্মপ্রাণ দেশ-বিদেশের মুসল্লিরা শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন। এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ন দায়িত্বে নিয়োজিত রয়েছে।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু