হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় বাল্বহেডের ধাক্কায় পানিতে পড়ে শ্রমিক নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্বহেডের ধাক্কায় আতাবর (৬৫) নামে এক শ্রমিক পানিতে পড়ে নিখোঁজ হওয়া খবর পাওয়া গেছে।

রোববার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় গজারিয়া মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ আতাবর (৬৫) ধামরাইল থানার ফুলতলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে মেঘনা পুরাতন ফেরিঘাটে এলাকায় মেঘনা নদীতে পাথরবোঝাই এমবি তোহা বাল্বহেডের ধাক্কায় এস এম এন্টারপ্রাইজের লস্কর পানিতে পড়ে নিখোঁজ হয়।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার জাকির হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। ডুবুরির দল দিয়ে খোঁজাখুঁজি করতে হবে। রাতে সম্ভব না বিধায় সকালে ডুবুরির দল এলে উদ্ধারের চেষ্টা করবো।

শ্রীপুরে বিএনপি নেতাকে পেটাল ছাত্রদল নেতা

ফুলবাড়ীয়ায় কৃষ্ণচূড়ার আগুনরঙা ফুলে সেজেছে প্রকৃতি

ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রের মালামাল লুট

কিশোরগঞ্জে নির্মাণাধীন গেট ভেঙে শ্রমিক নিহত, আহত ৪

ভোজ্য তেল মজুত করায় এক লাখ টাকা জরিমানা

চাঁদা দাবি ও দোকান ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

শিবালয়ে কালবৈশাখী ঝড়ে ফেরি-লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

আ. লীগ নেতার মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেলেন মা

মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার, ৬ দিনেও শনাক্ত হয়নি পরিচয়