হোম > সারা দেশ > ঢাকা

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন ইলিয়াস আলীর পরিবার

জেলা প্রতিনিধি, নরসিংদী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করেছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর পরিবারের সদস্যরা।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে ইলিয়াস আলীর ছোট ভাই কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আছকির আলী, জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার আবরার অর্নব ইলিয়াস পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এম ইলিয়াস আলীর ছোট ভাই আছকির আলী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা ওনার আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম হোসেন, সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন মহানগর যুবদলের সাবেক যুগ্ন-আহ্বায়ক কাজী নাহিদ হাসান ভিকি, সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান নরসিংদী জেলা যুবদলের নেতা তারেক সরকার ডালিম, ব্যবসায়ী ও জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাসেল সুজন, জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের সহ-সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী মো. জালাল মৃধা, বিশিষ্ট কেমিক্যাল ব্যবসায়ী ও বিএনপি নেতা মির্জা শরীফ সহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

জমি বিরোধ নিয়ে মারধরে মাদরাসার সুপারের মৃত্যু

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়: সমাজকল্যাণ সচিব

নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে মেঘনায় নামছেন জেলেরা

দৌলতদিয়ায় বিয়ারের ব্যবসা, বহিষ্কার সেই শ্রমিক দল নেতা

পাম্পে তেল কম দেওয়ায় তরুণ দল সভাপতিকে জরিমানা

পরিত্যক্ত জুট মিলের দেয়ালের পাশে মিললো ১১ রাউন্ড গুলি

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৭

ধনবাড়ীতে ঝড়ে ব্যাপক ক্ষতি, ঝুঁকিতে কৃষি

ইউএনওকে ফুল দিলো চার্জশিটভুক্ত আসামি ও আ.লীগ নেতারা, এলাকায় ক্ষোভ