হোম > সারা দেশ > ঢাকা

ডেভিল হান্টে গাজীপুরে আরও ৮১ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে মেট্রোপলিটন এলাকায় ৬৯ জন এবং জেলা পুলিশের অভিযানে ১২ জন গ্রেপ্তার হয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান শুক্রবার মহানগরীর দাক্ষিণখানে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার পর শনিবার ১৬ জন, রোববার ৬৫ জন, সোমবার রাতে ১০০ জন, সোমবার দিনে ৭৩ জন এবং আজ মঙ্গলবার মেট্রোপলিটন ও জেলায় ৮১ জনসহ এই চার দিনে সর্বমোট ৩৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলেন , আটককৃতরা সবাই ফ্যাসিস্ট সরকারের দোসর ও আওয়ামী রাজনীতির সাথে জড়িত।

এছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই ৭৩ জনের মধ্যে ৪২ জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।

ফরিদপুরের নগরকান্দায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

অভিযানে গিয়ে আ.লীগ নেতাকর্মীদের হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪

নরসিংদীতে নিজ প্রতিষ্ঠানের ভেতরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রামিসার হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তব্ধ করেছে: জামায়াত এমপি নীলু

শিক্ষানুরাগী হুমায়ুন কবীর শিকদারের ৩১তম মৃত্যুবার্ষিকী

রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ

অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ আন্তঃজেলা অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেপ্তার

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে মানিকগঞ্জে ড্যাবের মানববন্ধন

চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু