হোম > সারা দেশ > ঢাকা

আজ থেকে গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করা হয়েছে। এখন থেকে ট্রেনটি গোপালগঞ্জের গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে।

বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করেছে বাংলাদেশ রেলওয়ে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেনটির চলাচল এভাবেই সীমিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৪) প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন হয়ে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। ফিরতি পথে ট্রেনটি (৭৮৩) সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহী পৌঁছায়।

তবে নতুন নির্দেশনা অনুযায়ী, আপাতত ট্রেনটির যাত্রা কালুখালী স্টেশনেই শেষ হবে। এতে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের কালুখালীর পরবর্তী গন্তব্যে যেতে বিকল্প পরিবহনের ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নির্ধারিত রুটে ট্রেন চলাচল শুরু হবে।

মুকসুদপুর থানায় আগুন, পুলিশি নিরাপত্তার অভাবে দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস

ছাত্রদলের হাতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আটক

সোনারগাঁয়ে মহাসড়কে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

সোনারগাঁয়ে যাত্রীবেশে বাসে দুর্বৃত্তদের আগুন

ভৈরবে চলন্ত বাসে পেট্রোল বোমা হামলা

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, কাঠের স্তূপে আগুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ

মাদারীপুরে শাজাহান খা‌নের পেট্রোল পাম্প ভাঙচুর

থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব

শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ছাত্রদলের