হোম > সারা দেশ > ঢাকা

পদ্মার ২৬ কেজির পাঙাশ অর্ধলাখ টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। শনিবার দুপুরে স্থানীয় জেলে উচমান হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে উচমান হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। সম্রাট শাহজাহান প্রতি কেজি ১,৮০০ টাকা দরে মোট ৪৬ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন। পরে মাছটি তার নিজস্ব ৫ নম্বর ফেরিঘাটের আড়তে আনা হলে উৎসুক জনতা ও অন্যান্য ব্যবসায়ীরা ভিড় করেন মাছটি এক নজর দেখার জন্য।

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, এতোবড় পাঙাশ পাওয়া এখন বিরল। মাছটি একদম টাটকা ছিল। তাই আমি ভালো দামেই কিনেছি। পরে সিলেটের এক ব্যবসায়ীর সঙ্গে অনলাইনে যোগাযোগ করে প্রতি কেজি ১,৯০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি। এতে আমার ২ হাজার ৬০০ টাকা লাভ হয়েছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী