হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গুলিতে নিহত ১

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদী রায়পুরায় সন্ত্রাসীদের গুলিতে শান্তা ইসলাম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শান্তা একই গ্রামের শাকিল খানের স্ত্রী।

নিহতের স্বজনরা বলেন, দুপুরে অস্ত্র নিয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা চালান সোহেল ও তার দলবল। এ সময় বাধা দিলে চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তাকে গুলি করেন তারা। তাকে বাঁচাতে এলে আরও কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে শান্তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ বলেন, আমার বাড়ি ও ইউনিয়ন পরিষদে ভাঙচুরসহ লুটতরাজ চালান সোহেলের লোকজন। বাড়িতে আমার দুই চাচা ও নারীরা ছিলেন। বাধা দিতে গেলে নারীসহ পাঁচজনকে গুলি করে পালিয়ে যান তারা। সোহেলের নামে ১০টি মামলা রয়েছে।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, একজন নিহত হয়েছেন। কী নিয়ে গুলি করা হয়েছে তা এখনও জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর