হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোভ্যানের ২ জন নিহত

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলার কালীবাড়ি এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে স্টেড ফাস্ট কুরিয়ার লিমিটেডের কাভার্ড ভ্যানের সাথে অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন রাজৈরের আমগ্রামের বিকাশ সরকারের ছেলে অটোভ্যানচালক বিপ্লব সরকার (৩০) এবং একই গ্রামের নিত্যানন্দ গাইনের ছেলে পলাশ গাইন (৪০)। তারা ঘটনাস্থলেই মারা যান।

অপর যাত্রী আহত হারুন শেখ, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আতার শেখের ছেলে। তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি বলেন, কাবার ভ্যানের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে এবং গাড়িটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

পরীক্ষা না দিয়েই পেয়েছেন নিয়োগপত্র, যোগ দিতে এসে আটক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর বিমানবন্দর থেকে গ্রেপ্তার

মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

মাদারীপুরে ৩টি আসনে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা

ভালুকায় পোশাক কারখানায় আগুন, ৭ কোটি টাকার ক্ষতি

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১