হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে জুতা তৈরির কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীর গাজীবাড়ি বৌবাজার এলাকায় একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগেছে। বৃহস্পতিবার ভোরে কারখানাটিতে আগুন লাগে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গাজীবাড়ি বৌবাজার এলাকার পাঁচ কক্ষবিশিষ্ট জুতা তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, কারখানাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। কারখানাটির কোনো প্রকার অনুমোদন ও ফায়ার লাইসেন্স নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

জেডএম

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

ভাঙ্গায় বাসচাপায় ৭ জন নিহত

নিজের তৈরি প্লেনে আকাশে উড়লেন মারুফ, স্বপ্ন ছোঁয়ার পথে তরুণ উদ্ভাবক

জাতিকে রাজপথে ঠেলে দেবেন না: মিয়া গোলাম পরওয়ার

খাল খনন শেষে অতিরিক্ত টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও

কুরিয়ার অফিসে অভিযান, ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

আমার দেশ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

ডাকাতির ১১ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার

অর্থসংকটে পড়ালেখা বন্ধ জুলাই শহীদ জালালের ছেলের