হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে পোশাক কারখানায় অজ্ঞাত রোগে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অজ্ঞাত রোগে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার দুপুর বারোটার দিকে টঙ্গীর তিলারগাতি এলাকার কনসেপ্ট নিটিং লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। তবে এটা কি প্যানিক এ্যাটাক নাকি পানিবাহিত কোনো রোগের কারণে শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কেউ বলতে পারছেন না।

‎কারখানার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শ্রমিকরা চা পানের বিরতিতে কারখানাটির ক্যান্টিনে যান। এরই কিছুক্ষণ পর প্রায় অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কারখানা কর্তৃপক্ষ অসুস্থ নারী শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা দিচ্ছেন।

‎কারখানাটির শ্রমিক নারগিছ, ফাতেমা আক্তার, আকলিমা বলেন, সকাল সাড়ে এগারোটার দিকে আমরা চা পানের বিরতিতে কারখানার ক্যান্টিনে যাই। বাসা থেকে তৈরি করা খাবার খেয়ে। কারখানার ফিল্টারিং (পরিশোধন করা) পানি পান করি। কিছুক্ষণ পর বমি ও পেটে ব্যথা অনুভব হয়। পরে জ্ঞান হারিয়ে ফেললে আমাদেরকে হাসপাতালে নিয়ে আসে।

‎কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাজিদ হোসেন বলেন, দুপুরে হঠাৎ কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি । সকলকেই ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

তবে কারখানার শ্রমিকরা কি কারণে অসুস্থ হয়ে পড়েছেন বা তাদের সমস্যা কি এব্যাপারে ওই হাসপাতালের কোনো চিকিৎসক কথা বলতে রাজি হননি।

‎এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. আজাদ রহমান বলেন, খবর পেয়ে কারখানা পরিদর্শন করেছি। কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তবে নারী শ্রমিকদের অসুস্থ হওয়ার কারণ জানা যায়নি। গাতি এলাকার কনসেপ্ট পোশাক কারখানার অসুস্থ নারী শ্রমিকরা চিকিৎসা নিচ্ছেন।

যমুনার গ্রাসে শিবালয়ের বিশাল মাদরাসা

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম

কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিএনপি নেতা, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টার ব্যবধানে হাওরে আবার ডাকাতি

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত