হোম > সারা দেশ > ঢাকা

পদ্মার ২৫ কেজির পাঙাশ ৭১ হাজার টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে ২৫ কেজি ওজনের একটি পাঙাশ ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়েছে। মঙ্গলবার সকালে বাজারের রেজাউল মন্ডলের আড়তে বিক্রি করা হয়।

আড়ত সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় স্থানীয় জেলে এরশাদ হলদার ও তার সহযোগীরা জাল ফেললে ভোরে বড় আকৃতির পাঙাশটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া মাছের বাজারে এনে ওজন করলে এর ওজন দাঁড়ায় ২৫ কেজি। উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

তিনি জানান, মাছটি ৭০ হাজার টাকায় কিনে পরে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে মোট ৭১ হাজার ২৫০ টাকায় কুষ্টিয়ার পোড়াদহ এলাকায় বিক্রি করা হয়েছে। দীর্ঘদিন পর এত বড় আকৃতির পাঙাশ নদীতে পাওয়া গেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা-যমুনার মোহনায় প্রাকৃতিকভাবে বড় আকারের পাঙাশসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায়। তবে নদীতে মাছের উৎপাদন টিকিয়ে রাখতে অবৈধ জাল ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা এবং জেলেদের সচেতনতা বৃদ্ধি জরুরি। এতে ভবিষ্যতে আরও বড় আকারের মাছ আহরণের সম্ভাবনা বাড়বে।

জেডএম

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল