হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে কৃষক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

শুক্রবার দিবাগত রাতে মহানগরীর সদর থানাধীন দাক্ষিণখান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রাকিব মোল্লা (৩৫)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন দাক্ষিণখান এলাকার ইসমাইল মোল্লার ছেলে এবং সদর মেট্রো থানা শ্রমিক লীগের আহ্বায়ক ও ৩১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমাস মোল্লার ভাতিজা।

জিএমপি’র সদর থানার ওসি মেহেদী হাসান ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাকিব মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে স্থানীয় শহীদ হাজীর বাড়ির পাশের রাস্তায় ওপর ফেলে রেখে চলে যায়। পরে এলাকাবাসী শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাকিব মোল্লাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ওসি মেহেদী হাসান আরো জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তার মাথা, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কৃষক দলের গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক আতাউর রহমান জানান, কৃষক দলের গাজীপুর মহানগর শাখার প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক রাকিব মোল্লা এবার সভাপতি প্রার্থী ছিলেন।

যে কোনো মূল্যে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী

সাভারে বিএনপি নেতা কফিল উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া

ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় নিহত ২

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

পাবলিক-প্রাইভেট বিভাজন জাতিকে দুর্বল করে দেয়: মানারাতের ভিসি

বাসে র‌্যাবের অভিযানে গাঁজাসহ আটক ৩ মাদক কারবারি

রাজবাড়ীতে শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু