হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৪) এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌঁনে ১০টার দিকে টঙ্গীর আরিচপুর বউবাজার রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে জামালপুর থেকে ছেড়ে আসা রাজধানীর কমলাপুরগামী যমুনা এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক ওই ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির পুলিশ।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রহিমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটির পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

​নারায়ণগঞ্জে যুবদলের দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ

কুলিয়ারচরসহ কিশোরগঞ্জের উন্নয়নের গতি বাড়াতে প্রতিমন্ত্রীর সাত উদ্যোগ

নারায়ণগঞ্জে জমিয়ত নেতাকে শোকজ

গাজীপুরে গভীর রাতে ডাকাতি, নারীকে গলা টিপে হত্যা

সালথায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

গজারিয়ায় পরিত্যক্ত ঘর থেকে ১৩ ঘোড়ার জবাইকৃত মাংস উদ্ধার

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

অচল হয়ে পড়ছে যানবাহন সেচ, শিল্পকারখানা