হোম > সারা দেশ > ঢাকা

আসন বহালের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নির্বাচনি আসন রক্ষা কমিটির ব্যানারে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। রোববার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ অবরোধ অনুষ্ঠিত হয়।

এরআগে উপজেলার ভাটেরচর নতুন রাস্তায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় একাত্বতা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করা হয়।

পরে খবর পেয়ে সড়কে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা, ওসি আনোয়ার আলম আজাদ। তাদের অনুরোধে বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে চলে যান।

এ সময় অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের না কিংবা কোন ব্যক্তির বিরুদ্ধে না। হোমনা-মেঘনার সাধারণ মানুষের আশা আকাঙ্খার বিষয়। আশা করি সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল