হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস কারখানার স্যাম্পল রুমে বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন।

সোমবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, শাহ্জাহান প্রমুখ। এদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে সুজনের পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কারখানার ম্যানেজার (অ্যাডমিন) এম আর শিপু চৌধুরী বলেন, শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগ দেন। সকাল ৯টায় হঠাৎ স্যাম্পল রুমে ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরিত হয়। এতে দুইজন শ্রমিক গুরুতর আহত হন। সামান্য আহত হন কয়েকজন। আহতদের প্রাথমিক চিকিৎসক দেয়া হয়েছে।

কারখানার বৈদ্যুতিক বিভাগের ইনচার্জ সোহেল রানা বলেন,

সকাল ৮টায় এসে যারা সুইচ অন করেছেন, হয়তো তারা খেয়াল করেনি সেটি পানি নিচ্ছে কিনা। বয়লার হিট হয়ে স্টিম-আউট লাইন ছেড়েছে। তখন বিস্ফোরিত হয়েছে। পানি ছিল না, নয়তো মোটর পানি টানতে পারেনি। এমনও হতে পারে ট্যাংকিতে পানি ছিল না।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর