হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিল

জেলা প্রতিনিধি, ফরিদপুর

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার ব্যানারে একটি মশাল মিছিল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সজীব আহমেদ নামে একটি ফেসবুক আইডি থেকে ফরিদপুর সিটি গ্রুপ নামে আইডিতে শেয়ার করা একটি পোস্টে দেখা যায় আজ (৫ ডিসেম্বর) আনুমানিক রাত ১২ টা থেকে ১টার মধ্যে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটির অগ্রভাগে ব্যানার ধরে এবং হাতে মশাল নিয়ে "জয় বাংলা জয় বঙ্গবন্ধু" স্লোগান দিতে দিতে মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে বেশ কয়েকজন।

ব্যানারটিতে লেখা রয়েছে "অবৈধ দখলকারী ইউনুস সরকারের আইসিটি আদালতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও শেখ রেহানা সহ অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল" এবং ব্যানার নিচে লেখা রয়েছে "বাংলাদেশ আওয়ামী লীগ, ফরিদপুর জেলা শাখা"

মিছিলটি ফরিদপুর শহরের আঙ্গিনার সামনে হয় বলে একাধিক সূত্র জানায়।

এ বিষয়ে জানতে ফরিদপুর সদর সার্কেল এএসপি ও ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি মোবাইল ফোন নাম্বারে একাধিক ফোন করা হলেও কল রিসিভ করেননি।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার