হোম > সারা দেশ > ঢাকা

গণপিটুনিতে দুই ছিনতাইকারী আহত, পিস্তল ও গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবী তাঁতীবাড়ী এলাকায় ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে দুই ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে। পরে তাদের কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

আহত দুই ছিনতাইকারী হলো রাব্বি (২০) ও সাব্বির (১৫)। তারা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রাজাকান্দা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে। তারা দুপ্তারা ইউনিয়নের বাজবী হাজীবাড়ী এলাকায় শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে গাউছিয়া-আড়াইহাজার সড়কে এক রিকশাচালককে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই ছিনতাইকারী। রিকশাচালক চিৎকার করলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধরা পড়ার সময় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা পিস্তলটি পাশের একটি ডোবায় ফেলে দেয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে চার রাউন্ড পিস্তলের গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ডোবায় তল্লাশি চালিয়ে পিস্তলটি উদ্ধার করে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার সরকার জানান, আহত দুই ছিনতাইকারীকে আটক রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টঙ্গী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৭০ ঘর

পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

অরক্ষিত সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে হত্যা

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যাত্রীর মৃত্যু

পেট্রোল পাম্পে হিসাবে ৩ হাজার লিটার গরমিল, জরিমানা ১০ হাজার

শিবপুরে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা

গাজীপু‌রে ট্রা‌ক মি‌নিবা‌স সংঘর্ষে নিহত ২ আহত ৫

পুকুরে পানির নিচে মিললো ডিজেল