হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

গজারিয়া থানা

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল বেলা উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে ভাড়া বাসা থেকে জুয়েল মিয়া (২৫) নামের ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

মৃত জুয়েল মিয়া যশোর জেলার চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামের অহিদুল ইসলামের ছেলে বলে জানা যায়। তিনি সিটি গ্রুপের মালিকানাধীন হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।

প্রতিবেশী আব্দুল মতিন বলেন, মৃত জুয়েল লস্করদী গ্রামে আব্দুস সালামের টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। স্বাভাবিকভাবে সকাল ৮টায় কাজে যেতে হলে সকাল সাতটায় ঘুম থেকে উঠে প্রস্তুতি শুরু করতে হয়। শনিবার সকালে যথাসময়ে জুয়েল ঘুম থেকে না উঠলে বিষয়টি আমাদের সন্দেহ হয়। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও তিনি দরজা না খুললে বাড়ি মালিককে জানিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আমরা দেখতে পাই সিলিং ফ্যানের সাথে তার লাশ ঝুলছে। পরে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি কী কারণে আত্মহত্যা করেছে তা আমরা বলতে পারব না।’

স্থানীয় বাসিন্দা সুমন বলেন, ‘রাতের কোনো এক সময়ে তিনি হয়ত আত্মহত্যা করেছেন। সকালে আমরা দেখতে পাই ভেতর থেকে ঘরের দরজা লাগানো। দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তার ঝুলন্ত লাশ দেখতে পাই আমরা।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমাদের কাছে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।’

এমএস

শিশু হোসাইন হত্যাকাণ্ডের রোমহর্ষক রহস্য উন্মোচন

এমপির গাড়িতে হামলা: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আরো ৩

বোয়ালমারীতে ৩ মাসে কুকুরের কামড়ে আহত ৭৪

নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবি

বিয়ে ভেঙে যাওয়ার ক্ষোভ থেকেই ছোট ভাই-বাবাকে হত্যা

শ্রীপুরে বিএনপি নেতাকে পেটাল ছাত্রদল নেতা

ফুলবাড়ীয়ায় কৃষ্ণচূড়ার আগুনরঙা ফুলে সেজেছে প্রকৃতি

ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রের মালামাল লুট

কিশোরগঞ্জে নির্মাণাধীন গেট ভেঙে শ্রমিক নিহত, আহত ৪