হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার গুলি, ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদল নেতার গুলিতে নিহত হয়েছেন এক ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর গা ডাকা দিয়েছিল উপজেলার ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকা। মঙ্গলবার বিকেলে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল ও তার লোকজনসহ এলাকাবাসীরা তাকে আটক করেন। খবর পেয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব এর ভাতিজা জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জায়েদুল ইসলাম ওরফে বাবু তাকে ছাড়িয়ে নিতে পিস্তল দিয়ে গুলি করেন। এতে গুলিবিদ্ধ হন স্থানীয় এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মামুন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, অভিযোগ আমলে নিয়ে স্থানীদের মধ্যে উত্তেজনা কমাতে থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান