হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে যুবদলের দুই নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ও শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান লিটন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের দুই নেতাকে সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, ৬ ফেব্রুয়ারি দুপুরে যুবদল নেতা নজরুল-মশিউরের নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে ঢুকে পড়েন ৩০-৪০ জন যুবক। পরে কয়েক দফায় ভাঙচুর চালান তারা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

পানির ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী