হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ২

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ দুই জনকে আটক করেছে। রোববার সন্ধ্যায় উপজেলার আশুতিয়া এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার আশুতিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে আল-আমিন (৩৮) ও কাওয়ালীকান্দা গ্রামের নুরু মিয়ার ছেলে মন্টু মিয়া (২০)।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আশুতিয়া গ্রামে মাদক বিক্রয় করার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । তাদের তথ্য মতে তল্লাশি চালিয়ে একটি কুড়াল, একাধিক স্টিলের তলোয়ার, রামদা, ছুরি, করাত, ছোট দা, লাঠিসহ মোট ১৩টি ধারালো অস্ত্র এবং দুটি ওয়ারলেস সেট এবং ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান তাদের গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।‎

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক