হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ী পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

ফরিদপুরে সমাবেশ শেষে রাজবাড়ীতে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এরআগে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে তারা শহরের বড়পুল মোড়ে এসে পৌঁছান। এ সময় জেলার নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান। পরে তারা বড়পুল মোড় থেকে পদযাত্রা করে ১নং রেলগেটে শহীদ স্মৃতি চত্বরের সমাবেশস্থলে আসেন।

এ দিকে সমাবেশস্থলে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী জেলাসহ আশপাশের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লা, বৈষম্যবিরোধী শ্রমিক উইংয়ের সমন্বয়ক মাজহারুল ইসলাম কোচি, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, সৈয়দা নিলীমা দোলা, কেন্দ্রীয় সমন্বয়ক তৌহিদ আহমেদ আশিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজবাড়ী জেলার নেতৃবৃন্দ।

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি