হোম > সারা দেশ > ঢাকা

কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাত্র ৩ হাজার টাকায় বন্ধক মোবাইল ফোন ছাড়ানো নিয়ে দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত মাদারীপুরের রাজৈরে ইজিবাইকচালক সোহান মিয়া মারা গেছেন। সোমবার সন্ধ্যায় জানাজা শেষে নিজ গ্রামের বাড়ি জেলার রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় দাফন করা হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহানের মৃত্যু হয়। তিনি একই এলাকার মৃত ইয়াদ আলী মিয়ার ছেলে। একই সঙ্গে ছু‌রিকাহত হয়ে চিকিৎসাধীন রয়েছে আমিন (২০)

এর আগে গত ২০২৫ সালের ২৪ নভেম্বর সন্ধ্যার দিকে সোহান ও আমিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন রাজৈর উপজেলার স্লুইসগেট এলাকার মো. লাল মিয়ার ছেলে রতন (১৮), তার খালাতো ভাই সাজ্জাদ (১৮), কানাইপুর গ্রামের আকা মিয়া ও তার ছেলে রিয়াজ মিয়া। রতন দীর্ঘদিন ধরে তার মামাবাড়ি কানাইপুরে বসবাস করে আসছেন।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ইতোমধ্যে এই মামলার একজন এজাহারনামীয় আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিদের না ধরা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এসআই

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক