হোম > সারা দেশ > ঢাকা

আ.লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিএনপির অবস্থান

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য ঠেকাতে মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অবস্থান কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা। এ কারণে মহাসড়কের দুপাশেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুপুর ১২টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সরেজমিনে দেখা গেছে, সোমবার ভোর থেকেই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর নেতৃত্বে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বলেন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতা বা সহিংসতা ঠেকাতে আমরা বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছি। রায়কে কেন্দ্র করে কোনও ধরনের অস্থিতিশীলতা আমরা বরদাশত করবো না। আমরা আর কোনো অগ্নিসন্ত্রাস দেখতে চাই না।

এ সময় শিবচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মানবতা বিরোধী অপরাধ আদালতে মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে মাদারীপুরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনির নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা বাহিনী, পুলিশ ও র‍্যাব সহ ৪ প্লাটুন  বিজিবি মোতায়েন করা হয়েছে। গত রাত থেকেই মাদারীপুর শহর, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী টহল লক্ষ্য করা যাচ্ছে।

শিবচর দত্তপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাইনুল হোসেন বলেন, আমরা ভোর থেকেই এখানে অবস্থান করছি। এখানকার সার্বিক পরিস্থিতি ভালো আছে। আমরা সতর্কভাবে মহাসড়কে অবস্থান করছি। মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের ব্যবস্থা রয়েছে।

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

৩৬ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়