হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীর অপেক্ষায় সারি সারি গাড়ি

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাস স্ট্যান্ডে সারি সারি গাড়ি থেমে আছে ঈদে ঘরমুখী যাত্রী পরিবহনের অপেক্ষায়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে।

জুই এন্টারপ্রাইজের চালক লোকমান হোসেন বলেন, ‘আমরা সকাল থেকে অপেক্ষায় আছি, গাড়িতে যাত্রী হলেই চলে যাব।’

ঠাকুরগাঁও এলাকার যাত্রী সুমী বলেন, ‘আমার স্বামী ডিউটিতে আছেন। তিনি ঈদের আগের দিন বাড়ি যাবেন, তাই ঝামেলা এড়াতে আমি আজই বাড়ি যাচ্ছি। কিন্তু তেলের অভাবের কথা বলে গাড়িভাড়া বেশি চাচ্ছে। রংপুরগামী সিফাত পরিবহনের সুপারভাইজার রফিক জানান, আজ বিকেল থেকে আগামীকাল রাত পর্যন্ত যাত্রীর চাপ থাকবে প্রবল।

দিনাজপুরের বীরগঞ্জ রোডের জনৈক সুপারভাইজার বলেন, ‘ঢাকা কাউন্টার থেকেই আমার গাড়ির টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এর পরও রাস্তা থেকে যত যাত্রী উঠবে, তাদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করব।’

এ বিষয়ে জানতে চাইলে নাওজোড় হাইওয়ে থানার ওসি সাওগাত বলেন, এলাকার শিল্পপ্রতিষ্ঠানগুলো পর্যাক্রমে ছুটি হবে, তাই ঈদে ঘরমুখী যাত্রীদের তেমন চাপ পড়বে না। এদিকে যাত্রী নিরাপত্তায় পুলিশি ব্যবস্থা জোরদার করায় কারো কোনো সমস্যা হবে না বলে আমার বিশ্বাস।

আত্মসমর্পণের পর আ.লীগ নেতা শামীম কারাগারে

নাসিকের কর্মীদের পেটালো হকাররা

‎হোসেনপুরে ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বস্তিতে মিললো বিলাসবহুল এসি রুম ও গোপন সুড়ঙ্গ, গ্রেপ্তার ৩৯

টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে

ধামরাইয়ে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছে জমির ধান

বোয়ালমারীতে বাঁশের মাচা থেকে পড়ে শিশুর মৃত্যু

সড়কের জায়গায় বিএনপির কার্যালয় উচ্ছেদের নির্দেশ দিলেন এমপি

বিয়ে করতে এসে জেরার মুখে পালালেন দুই চীনা নাগরিক

সিদ্ধিরগঞ্জে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭