হোম > সারা দেশ > ঢাকা

মাঝরাতে কান্নার শব্দ, দরজা খুলতেই দেখেন স্ত্রীর ঝুলন্ত দেহ

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে গলায় ফাঁস দিয়ে মোছা. শরিফা খাতুন নামে ২৮ বছর বয়সী এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ওমর ফারুকের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

শরিফা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ওলামাকান্দি গ্রামের শহিদ মিয়ার মেয়ে ও একই গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী। তিনি কারখানার শ্রমিক ছিলেন।

জানা গেছে, পাঁচ-ছয় বছর আগে সফিকুলের সঙ্গে শরিফার বিয়ে হয়। কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই ছিল। এরই জেরে বুধবার রাতে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ভাড়াটিয়ারা জানান, কারখানা থেকে কাজ শেষে রাতে বাড়িতে ফেরেন শরিফা। এরপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ মাঝরাতে কান্নার শব্দ শুনে দরজায় ধাক্কা দেন স্বামী। পরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন।

শ্রীপুর থানার এসআই মাহবুব বলেন, পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে।

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু