হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতরা। ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালংকার, রুপা, নগদ অর্থের পাশাপাশি ঘরের বিভিন্ন মালামাল এমনকি কাপড়-চোপড়ও লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রথমে মালয়েশিয়া প্রবাসী শাহপরানের বাড়িতে হানা দেয়। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে।

একইভাবে ডাকাত দলটি আরেক প্রবাসী আল আমিনের বাড়িতে প্রবেশ করে। দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি স্বর্ণালংকার, প্রায় ১২ হাজার টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায়।

সবশেষে ডাকাতরা রাস্তার পাশে অবস্থিত পাওয়ার লুম শ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে হানা দেয়। সেখান থেকে প্রায় ৯০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, ১ ভরি রুপা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র লুট করে নেয়। ভুক্তভোগীদের দাবি, ডাকাতরা ঘরের কাপড়-চোপড় পর্যন্ত নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, আক্রান্ত তিনটি বাড়ির মধ্যে একটি সড়কের পাশে হলেও বাকি দুটি বাড়ি ভেতরের দিকে অবস্থিত হওয়ায় ডাকাতরা সহজেই নির্বিঘ্নে ঘটনাগুলো ঘটাতে সক্ষম হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাঁশখালীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

বখাটেদের মোটরসাইকেলচাপায় প্রাণ গেল শিশুর

পটিয়ায় পরকীয়া সন্দেহে আটক যুবদল কর্মী, ভিডিও ভাইরাল

অষ্টগ্রামে ব্লাড ব্যাংকের অনন্য রেকর্ড

টংগিবাড়ীতে ট্রাকচাপায় কিশোর নিহত

নারীকে পিটিয়ে ভাইরাল আ.লীগ নেতা, গ্রেপ্তারে এমপির আলটিমেটাম

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

ইন্টারনেটের গতিবৃদ্ধিতে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

শ্রমিক দল নেতার দখল করা জমিতে উচ্ছেদ অভিযান

প্রেমের টানে টাঙ্গাইলে চীনা যুবক