হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে ট্রাকচাপায যুবক নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ (২৫) বানিয়াজুরী গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোচালক।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে আরিচাগামী ট্রাক রাস্তার পাশে থাকা ডিম ভর্তি একটি ভ্যান গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক ও রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারী গুরুতর আহত হন। তাদের স্থায়ীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে সোহাগকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় আহত আরো চারজনের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু