হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে সুজনের সহ-সভাপতি খুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে হাত-পা বেঁধে ও গলায় রশি পেঁচিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি কামরুজ্জামান মোল্লাকে (৬৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ মহানগরীর সদর থানার ধীরাশ্রম এলাকায় সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সদর থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কামরুজ্জামান মোল্লা গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ঠিকাদার ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর জেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, বুধবার সকালে একটি মামলাসংক্রান্ত কাজে নিজ বাসা থেকে গাজীপুর আদালতে যান কামরুজ্জামান মোল্লা। নির্ধারিত বিচারক উপস্থিত না থাকায় তিনি আইনজীবীর চেম্বার থেকে বের হয়ে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। রাত গভীর হলেও বাসায় না ফেরায় স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এদিকে রাত ২টার দিকে নগরীর পূর্ব ধীরাশ্রম এলাকায় সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখান থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি কামরুজ্জামান মোল্লার বলে শনাক্ত করেন।

নিহতের ছোট ভাই কবিরুল ইসলাম বলেন, আমাদের জানামতে কারো সঙ্গে ভাই কামরুজ্জামান মোল্লার কোনো ধরনের বিবাদ ছিল না। তবে ব্যবসায়িক লেনদেনের কোনো বিষয় থেকে শত্রুতা তৈরি হয়ে থাকতে পারে।

সুজন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইফতেখার শিশির বলেন, কামরুজ্জামান মোল্লা সংগঠনের একজন দায়িত্বশীল ও সক্রিয় নেতা ছিলেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বুধবার রাত ১১টার আগের কোনো এক সময়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ধীরাশ্রম এলাকার সড়কের পাশে ফেলে রেখে যায়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে কৌশিক জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি

মুকসুদপুরে ৩৬০ ফুট পতাকায় ব্রাজিল ভক্তদের চমক

মধুপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

মুকসুদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২০

আরিচাঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ