হোম > সারা দেশ > ঢাকা

রাষ্ট্রপতি জিয়া দেশে প্রথম জাতীয় ঔষধনীতি প্রণয়ন করেন: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম জাতীয় ঔষধনীতি প্রণয়ন করেন। সেই দুরদর্শী নীতির ফলেই বাংলাদেশ আজ নিজস্ব চাহিদার প্রায় সম্পূর্ণ ঔষধ দেশেই উৎপাদন করতে সক্ষম হয়েছে। আরো জরুরি ঔষধ উৎপাদনের প্রচেষ্টায় রয়েছেন। আশা করি অতি শিগগিরই আমাদের ঔষধ প্রস্তুতকারি কোম্পানিগুলো সফল হবে।

বুধবার দুপুরে গাজীপুরে টঙ্গী কাঁঠালদিয়া এলাকায় নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের ঔষধ শিল্পের এই অগ্রযাত্রার পেছনে দীর্ঘ নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রচেষ্টা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলো বিদেশে ঔষধ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশ ও জাতিগঠনে উত্তরোত্তর অবদান রেখে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করছেন আমাদের দেশের ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মালিকগণ। বাংলাদেশের রপ্তানি বৈচিত্র্য বৃদ্ধিতে ঔষধ শিল্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি ভিডিওতে সংযুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স‍্যান্ডোজ কানাডার সাপ্লাই প্ল্যানিং বিশেষজ্ঞ স‍্যাম্পসন ল‍্যাম।

নেভিয়ান লাইফসায়েন্স পিএলসি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)এর চেয়ারম্যান মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, মাগুরা-১ আসনের এমপি মনোয়ার হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাছের শাহরিয়ার জাহেদী ও নেভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জায়েদী প্রমুখ।

জেডএম

বোয়ালমারীতে নছিমন উল্টে চালক নিহত

কটিয়াদীতে গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির দায়ে যুবক গ্রেপ্তার

সড়কে খুঁটি রেখে সিসি ঢালাই, তোপের মুখে সরিয়ে নিল বিদ্যুৎ বিভাগ

মধুপুরে চাঁদা না দেওয়ায় মারধর, দোকান ভাঙচুর

কালবৈশাখী ঝড়ের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

অকাল বন্যা ও ঋণের চাপে বিপর্যস্ত কিশোরগঞ্জের বর্গাচাষিরা

বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ১২

শোলাকিয়ায় ঈদের জামাত শুরু হবে সকাল ৯টায়