হোম > সারা দেশ > ঢাকা

বোয়ালমারীতে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

মাগুরার মহম্মদপুরের মধুমতি ব্রিজে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বকর ফারুক (২২) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের নয়নীপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের শেষ আলোয় দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন মাগুরার মহম্মদপুরের মধুমতি ব্রিজে। ব্রিজের এপ্রোচে বেপরোয়া গতিতে চলতে থাকা মোটরসাইকেলটি একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছনে বসা আবু বকর ব্রিজের রেলিংয়ে মাথা আঘাত পান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি মহম্মদপুর উপজেলার এলাকায় ঘটেছে। নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি, তাই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল