হোম > সারা দেশ > ঢাকা

স্বামী ছাত্রদলের সহসভাপতি হওয়ায় স্ত্রীর শুভেচ্ছা বার্তা

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী জেলা ছাত্রদলের নতুন কমিটিতে স্বামী সহসভাপতি হওয়ায় ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী।

এর আগে, ৩৮০ সদস্যের এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। কমিটিতে ২ নং সহসভাপতি হয়েছেন সজীব পাল জুম্মন।

এ কমিটি ঘোষণার পর তার স্ত্রী ফেসবুকে একটি ছবিসহ কমিটির তালিকা প্রকাশ করেছেন। ছবিতে রয়েছেন স্বামী-স্ত্রী দুজনেই। এরই পাশাপাশি তিনি লেখেন, ‘প্রাণঢালা অভিনন্দন জামাই। নরসিংদী জেলা ছাত্রদলের ২ নং সহসভাপতি।’

এই পোস্টের সূত্র ধরে কমিটিতে স্থান না পাওয়া ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

তাদের দাবি, এই পোস্টই প্রমাণ করে যে ঘোষিত কমিটিতে রাজপথের ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। বিবাহিত এবং এমনকি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন এমন ১৫-২০ জনকেও এই কমিটিতে পদ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাঈনউদ্দিন ভূঁইয়া জানান, `আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, বিগত আন্দোলনে মিছিলে সবার পেছনে থাকা কর্মীটিও মূল্যায়িত হবে। কিন্তু এই কমিটিতে রাজপথের সামনের সারিতে থাকা লড়াকু নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে বিদেশে থাকা ব্যক্তিদের নাম তালিকায় স্থান পাওয়া অত্যন্ত দুঃখজনক।'

জেডএম

উদ্বোধনের এক মাস পরই ধসে পড়ল সংযোগ সড়ক

দুই মণ ধানেও মিলছে না শ্রমিক, হারভেস্টারে অতিরিক্ত ভাড়া

আমার দেশ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিহত ট্রাকচালকের শিশুর জন্য প্রধানমন্ত্রীর উপহার

লামা-আলীকদম উপজেলায় নওমুসলিমদের মানববন্ধন

কালিয়াকৈরে রেলওয়ের জমি দখলের মহোৎসব

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ২৫ একর বোরো ধান পুড়ে নষ্ট, ক্ষতিপূরণের দাবি কৃষকদের

নৃশংস আঘাতে ভেঙে পড়া প্রাণ, ভালোবাসায় জেগে উঠল জীবন

আত্মসমর্পণের পর আ.লীগ নেতা শামীম কারাগারে

নাসিকের কর্মীদের পেটালো হকাররা