হোম > সারা দেশ > ঢাকা

আমিনবাজার ল্যান্ড ফিল্ডে বর্জ্য থেকে সহসাই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারে আমিনবাজার ল্যান্ড ফিল্ডে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কার্যক্রম খুব সহসাই শুরু হবে। এ বিষয়ে আমরা উদ্যোগী এবং আশাবাদী। এ কাজটি করতে পারলে ময়লার দুর্গন্ধ থেকে মানুষ বাঁচতে পারবে।

বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে প্রসেসিং এর মাধ্যমে প্রজেক্ট এর কাজ পহেলা জুলাই তারিখে শুরু হবে মর্মে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

গতকাল বুধবার সাভারে আমিনবাজার ল্যান্ড ফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি আরো বলেন, কিছু জটিলতার কারণে এতদিন এ কাজ বন্ধ ছিল। এখন নতুন সরকার এসেছে নতুন সরকার শীঘ্রই সব প্রসেসিং শেষে কাজ শুরু করবে। যাতে করে ময়লার দুর্গন্ধ থেকে মানুষ বাঁচতে পারে, ঢাকা আরিচা মহাসড়কে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এজন্য তারা উত্তর সিটি কর্পোরেশনের সাথে কথা বলবেন যাতে করে ল্যান্ড ফিল্ডে ময়লা ফেলা যাবে কিনা সে বিষয়টা নিয়ে আলোচনা করবেন। হাজার হাজার টন ময়লা ফেলার কারণে এলাকায় পরিবেশ একটু বিনষ্ট হতে পারে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন হলে আর দুর্ভোগ থাকবে না বলেও বলেন তিনি।

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

বিয়ের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় বরের মৃত্যু

জিয়াউর রহমান দেশের খাদ্যের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করেছেন: মঈন খান