হোম > সারা দেশ > ঢাকা

বিএনপিতে যোগ দিলেন হাসিনার চাচাতো বোনের স্বামী

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

এবার ফরিদপুর জেলার ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এএফএম রেজা ফয়েজ মিয়া ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল মেয়রের গ্রামের বাড়ি নুরপুরে নির্বাচনি উঠান বৈঠকালে তিনি যোগদান করেন।

জানা গেছে, শেখ হাসিনার চাচাতো বোন জামাই আমেরিকা প্রবাসী ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়রের যোগদানের জল্পনা কল্পনা বেশ কিছু দিন ধরে চলছিল।

শুক্রবার রাতে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমকে মোবাইল ফোনে আমেরিকা থেকে ভিডিও কল দিয়ে শহিদুল ইসলাম বাবুল খানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পৌর আ. লীগের সাধারন সম্পাদক।

বিএনপি সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম সাবেক মেয়রের ভিডিও কলের বক্তব্য উপস্থিত সকলকে লাউডস্পিকার দিয়ে শুনানো সময় আমেরিকা প্রবাসী ও সাবেক পৌর মেয়র উপস্থিত সকলের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শহিদুল ইসলাম বাবুল খানের পক্ষে তিনি থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিয়ে বাড়িতে গোস্তের ডিশ চুরির ঘটনায় সংঘর্ষে আহত ১৫

ঢোল-বাঁশি বাজিয়ে বাবাকে শেষ বিদায়, অতঃপর যা ঘটলো

শ্রেষ্ঠ পুত্রবধূর সম্মাননা দিল স্বপ্ন কুঁড়ি

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় রেস্টুরেন্ট কর্মচারীকে পুলিশে সোপর্দ

শিশুশ্রম বিষয়ে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, মামলা নিতে পুলিশের ঘুষ দাবি

ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শ্রীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২