হোম > সারা দেশ > ঢাকা

নিষিদ্ধ সময়ে ইলিশ কেনায় ৪ জনকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে মা ইলিশ সংরক্ষণকালীন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ কেনার অভিযোগে চারজন ক্রেতাকে আটক করে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার হাসাইল এলাকায় পদ্মা নদীর পাড়ে টংগিবাড়ী থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তিনজনকে ১০ হাজার টাকা ও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা প্রায় ১৫০ কেজি ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

টংগিবাড়ী থানার ওসি মো. সাইফুল আলম বলেন, প্রজনন মৌসুমে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদের ওপর সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে, যা ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।

তিনি আরও জানান, কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদীতে ইলিশ ধরে বিক্রি করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চার ক্রেতাকে আটক করে। আটক ব্যক্তিদের নাম নিরঞ্জন, সিরাজ, ইকবাল ও রাকিব।

ওসি বলেন, “মাছের বংশবৃদ্ধি ও প্রজনন রক্ষায় এই অভিযান চলমান থাকবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বাজারজাত করার দায়ে চারজনকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাছ সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।”

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

মাদক ব্যবসার সঙ্গে কিছু স্থানীয় নেতা ও পুলিশ জড়িত: এমপি

শ্রীপুরে কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৫

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল নিয়ে পাম্পে হাজির যুবক