মৎস্য ও প্রানীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন নদী ও খালের দু’পাশের জায়গা দখলমুক্ত করতে প্রশাসনকে নির্দেশনা দেয়া আছে। সরকারের খাল খনন কর্মসূচি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।
শনিবার দুপুরে টাঙ্গাইলে ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকা নদী তীর প্রতিরক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, নদীর যে জায়গা সেই জায়গাতেই খনন হবে। আশেপাশে যদি কেউ এটি দখল করে থাকে তবে প্রশাসন অবশ্যই দখলমুক্ত করবে।
তিনি বলেন, নির্বাচনে আগে যে সকল প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করছে সরকার। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলে ৪১ কোটি টাকা ব্যয়ে ৫২ কিলোমিটার নদী পুনঃখননের কাজ আজ থেকে শুরু হয়েছে। এই নদী পুনঃখনন মাধ্যমে টাঙ্গাইলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থা সচল রাখা এবং শুকনো মৌসুমে পানির সংকট দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।