হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জর সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলযোগে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক (২৬) নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রোববার (৮ মার্চ) ভোর ৬টায় জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেল রেখে নিহতের সঙ্গে থাকা আরো দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ জনতা মোটরসাইকেলে আগুন জালিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেলযোগে তিনজন ছিনতাইকারী এসে ধারালো অস্ত্র হাতে এক পথচারীকে আটকে রেখে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয় জনতা আটকের চেষ্টা করেন। পরে একজনকে আটক করতে সক্ষম হলেও ছিনতাইকারী দলের অপর দুজন দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আটক হওয়া ওই ছিনতাইকারীকে ক্ষুব্ধ জনতা গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের