হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শিবচর উপজেলার প্রেসক্লাবে সামনে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শিবচর উপজেলা সর্বস্তরের ছাত্রজনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সর্বস্তরের ছাত্রজনতা মিছিল নিয়ে শিবচর উপজেলার কলেজ মোড়ে থেকে শুরু হয়ে উপজেলার প্রেসক্লাবে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা। এ সময় কর্মসূচিতে অংশ নেন বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্রশিবির, এনসিপিসহ উপজেলার বিভিন্ন ছাত্র সংগঠন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের করতে হবে,জুলাই আন্দোলনের শহীদের কথা আমরা ভুলে যাইনি। জুলাই গণহত্যার দায়ে আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। আমাদের দাবি একটাই আওয়ামি লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারও করতে হবে।

অবস্থান কর্মসূচি থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছিলেন ছাত্র-জনতা।

এ সময় বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগ্ন-আহবায়ক বিপ্লব,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদস্য নীরব, জাতীয় নাগরিক পাটির শিবচরের সদস্য ইমন হোসেন, ইসলামী ছাত্রশিবির শিবচর উপজেলা শাখার সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম, মো. সলোকমান হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ।

এমএস

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল