হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ভয়াবহ আগুনে পুড়ল ৩০ দোকান

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৩০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার ভোরে মিলগেট শহীদ সুন্দর আলী রোডের কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।

মিলগেট কো-অপারেটিভ সোসাইটির নৈশপ্রহরী ওবায়দুল হক বলেন, ভোর সাড়ে ৫টার দিকে কাঁচাবাজারের পেছনে একটি ঝুটগুদামে আগুন লাগে। মুহূর্তেই আশপাশের জিপার, কেমিক্যাল গুদামসহ বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

ক্ষতিগ্রস্ত দোকানিরা বলেন, আগুনে আমাদের ৩০-৩৫টি দোকান ও গুদামের সব মালামাল ছাই হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে পড়েছি।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শাহীন আলম বলেন, প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে টঙ্গীর চারটি ও উত্তরার তিনটি ইউনিট। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর