হোম > সারা দেশ > ঢাকা

দুই ছিনতাইকারী আটক, মোটরসাইকেলেও আগুন

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে দুই ছিনতাইকারীকে আটক করে তাদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই ছিনতাইকারীকে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠায় পুলিশ।

আটক ‎ছিনতাইকারীরা হলেন টঙ্গীর এরশাদনগর এলাকার দিদার হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৪) এবং একই এলাকার মোস্তফা কামালের ছেলে সুমন (২৬)।

‎পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকায় মোটরসাইকেলযোগে এসে দুই ছিনতাইকারী এক পথচারীর কাছ থেকে মোবাইল, টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন তাদের আটক করে টঙ্গীর বনমালা এলাকায় নিয়ে গণধোলাই দেন। পরে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

খবর পেয়ে পুলিশ গণধোলাইয়ের শিকার দুই ছিনতাইকারীকে উদ্ধার করে টঙ্গীর শহীদ সরকারি হাসপাতালে চিকিৎসা শেষে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যায়।

‎টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল