হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গা পৌরসভায় সরকারি জায়গা উদ্ধার না করেই ড্রেনেজ নির্মাণ

আমার দেশ অনলাইন

ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায় সরকারি জায়গা উদ্ধার না করেই ড্রেনেজ নির্মাণ নিয়ে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী ।

অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করা বাড়ি উচ্ছেদ না করেই কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ নির্মাণ নিয়ে। প্রশ্ন উঠেছে পৌর কর্তৃপক্ষের নীরবতা নিয়েও।

দখলদার উচ্ছেদ না করে ড্রেনেজ নির্মাণ করায় ক্ষতির শিকার হচ্ছেন ব্যক্তি মালিকানাধীন জমি ও বাড়ির মালিকরা। বিশেষ করে ড্রেনেজ নির্মাণ এলাকায় সরকারি জায়গা দখলকারীদের বহাল রেখে ড্রেন নির্মাণ করায় ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। সরকারি জায়গা রেখে ব্যক্তি মালিকানাধীন জমি ওপর দিয়েই ড্রেনেজ নির্মাণ করার অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

অভিযোগে তারা জানান, অনৈতিক সুবিধা নিয়ে দখলকারীদের বাড়ি ঘর রক্ষায় কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান এবং পৌরসভার কিছু কর্মচারী। পৌরসভার সিডিউল মোতাবেক কাজ না হওয়ায় দখলকারী প্রভাবশালীরা উপকৃত হচ্ছে। অপরদিকে ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছে সাধারণ পরিবারগুলো।

এবিষয়ে এ্যাডভোকেট শওকত আলী জানিয়েছেন, অবৈধ দখলকারীদের উচ্ছেদ না করে তাদেরকে রক্ষা করে ড্রেনেজ নির্মাণ করার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এজন্য তিনি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ভাঙ্গা পৌরসভার দায়িত্বরত প্রশাসক ও ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের জানিয়েছেন, পৌর নাগরিক কোন ধরনের হয়রানির শিকার বা ক্ষতিগ্রস্ত হন এধরণের চেতনা তাদের নেই। বিষয়টি অবশ্যই ক্ষতিয়ে দেখা হবে।

ডাসারে ভিজিডির ৪২২ বস্তা চালসহ ট্রাক জব্দ

বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

শ্রীপুরে ঘোড়ার গোশতসহ আটক ১

মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু

নড়িয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

সিংড়ায় মাদক-জুয়া-চুরি রোধে কঠোর অবস্থানে প্রশাসন

‘কষ্ট করে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হইতেছে’

তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ ফসলের মাঠ, দিশেহারা কৃষক

সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার